1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ইসরায়েলের বোমাবর্ষণে গাজায় নিহত-৭৮

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় টানা হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর এই হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে কয়েকজন ত্রাণ প্রত্যাশীও রয়েছেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং জ্বালানি ও খাদ্য সংকট আরও গভীর হয়েছে।

বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। দক্ষিণ গাজার রাফাহ শহরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। যারা ত্রাণ নিতে এসেছিলেন। ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা এই তথ্য জানিয়েছে।

ওয়াফার মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর আশেপাশে এ পর্যন্ত মোট ৮৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

দক্ষিণ গাজার খান ইউনুসে একটি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় ৯ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন। মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাণিজ্যিক কেন্দ্র লক্ষ্য করে চালানো বিমান হামলায় ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ওয়াফা।

ইসরায়েলি বাহিনী পুনরায় উত্তর গাজা ও গাজা সিটিতে হামলা জোরদার করেছে। ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্যমতে, গাজা সিটিতে একটি ট্যাঙ্ক রকেট হামলার শিকার হয় এবং পরে গুলির মুখে পড়ে। এক হেলিকপ্টারে আহতদের সরিয়ে নেওয়া হয়। ইসরায়েলি সেনাবাহিনী পরে জানায়, ওই ঘটনায় তাদের তিন সেনা নিহত হয়েছেন।

আল জাজিরার তরিক আবু আজ্জুম, দেইর আল-বালাহ থেকে রিপোর্ট করে জানান, ইসরায়েলি বাহিনী টুফাহ ও শুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলা চালায় এবং আবাসিক ভবনসমূহ গুঁড়িয়ে দেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট