1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

ধুনটে পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

ধুনট (বগুড়া)প্রতিনিধিঃ

ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় সোমবার (১৪ জুলাই) দুপুর ১২.০০ ঘটিকায় ধুনট ইছামতী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে, ফাহিম আহমেদের সঞ্চালনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খৃষ্টফার হিমেল রিছিল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন এবং ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন।উক্ত সভায় উপস্থিত ছিলেন, রেড ক্রিসেন্টের সাধারণ সদস্য একেএম তৌহিদুল আলম মামুন।

তিনি বক্তব্যে বলেন, ধুনটের বন্যা কবলিত এলাকা গোসাইবাড়ি, ভান্ডারবাড়িতে সরকারি খাস জমিতে মাটি কেটে উচু করে দিলে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। বন্যার সময় যখন সকল জায়গা প্লাবিত হয়ে যাবে তখন এই উচু জায়গাতে বন্যা কবলিত মানুষগুলো তাদের গবাদি পশু রাখতে পারবে, এতে গবাদিপশুর ক্ষয়ক্ষতির পরিমাণ সংখ্যায় অনেক কমে আসবে। তিনি আরও জানান, ধুনটের প্রত্যেক বিদ্যালয়ে রেট ক্রিসেন্ট এর কমিটি গঠন করতে হবে।

উক্ত সভায় অন্যান্য বক্তারা জানান, পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম দুর্যোগ কবলিত এলাকার মানুষদের ক্ষয়ক্ষতির পরিমান কমাতে সহায়তা করবে। দুর্যোগের পরবর্তী সময়ে সহযোগিতার চেয়ে দুর্যোগের পূর্ববর্তী সময়ে সহযোগিতা করলে দুর্যোগ কবলিত এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে। দুর্যোগ কবলিত এলাকার মানুষদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যাবে।

সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এবং দলীয় নেতৃবৃন্দ আবুল মনসুর পাশা, মাহবুব হোসেন চঞ্চল, অধ্যাপক আব্দুল করিম, সজিব হোসেন, সাংবাদিক বৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট