1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
কেরানীগঞ্জে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৩ লাখ টাকা জরিমানা, একজনের কারাদণ্ড,প্রতিষ্ঠান সিলগালা পে-স্কেল বাস্তবায়ন আটকে আছে কেন, জানা গেল আসল কারণ জাতির উদ্দেশে ভাষণে যা বললেন ট্রাম্প কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সংক্রান্তে ফ্ল্যাশ রিপোর্ট বগুড়ায় টাপেন্টাডল সেবনের দায়ে একজনের কারাদণ্ড ডিএনসি’র মাদকবিরোধী লিফলেট বিতরণ লালমনিরহাটে দুই শতাধিক নারী পুরুষের কাছ থেকে ইউপি সদস্যের ঘুষ গ্রহণ উলিপুরে তেল সংকট পাম্পে দীর্ঘ লাইন,চরম ভোগান্তিতে মোটরসাইকেল চালকরা সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু ​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে রাজপথে সাংবাদিক সমাজ ২৪ ঘণ্টার আল্টিমেটাম আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশির মৃত্যু বীরগঞ্জে মাদক সেবনের দায়ে এক জনের কারাদণ্ড সিংগাইরে প্রিপেইড মিটার ব্যবহারে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ নিয়ামতপুরে পিঁয়াজ সংরক্ষণে নতুন প্রযুক্তি: তরুণ উদ্যোক্তার উদ্ভাবনী উদ্যোগ ছন্দময় ফুটবল উপহার দিয়ে দাপুটে জয় পেল ব্রাজিল ইরান যুদ্ধবিরতি চায় না, পুরো অঞ্চলে যুদ্ধের সম্পূর্ণ অবসান চায় লক্ষ্মীপুরে মাদক ও পাইপগানসহ গ্রেফতার-২ এ কে এম মমিনুল হক, লালমনিরহাট জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিযুক্ত ট্রান্সফরমার চুরি করতে গিয়ে খুঁটি থেকে নীচে পড়ে হাত-পা ভেঙ্গে গেলো চোরের বগুড়ায় মাদকবিরোধী অভিযান ২ জনের কারাদণ্ড

পঞ্চগড়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশ সদস্য মিজানুর সহ ভুয়া পুলিশ সদস্য আটক

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড় সদর উপজেলার বলেয়াপাড়া গ্রামে অভিযান চালানোর নামে চাঁদা দাবির অভিযোগে এক পুলিশ সদস্যসহ এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় তাদের থানায় হস্তান্তর করা হয়।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার পর এই ঘটনা ঘটে। বিষয়টি রোববার (১৩ জুলাই) বিকেলে নিশ্চিত করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

তিনি জানান, আটক হওয়া প্রকৃত পুলিশ সদস্য কনস্টেবল মিজানুর রহমানকে তাৎক্ষণিকভাবে ক্লোজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তার সঙ্গে আটক শরিফুল ইসলামের বিরুদ্ধেও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে,আটক কনস্টেবল মিজানুর রহমান (২৬) দিনাজপুরের বিরল উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সময় তিনি নিজেকে পুলিশের এসআই পরিচয় দেন। তার সঙ্গে থাকা শরিফুল ইসলাম (৩০) নিজেকে ডিবি পুলিশের কনস্টেবল বলে পরিচয় দেয়। শরিফুল পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের পেলকুজোত এলাকার বাসিন্দা।

স্থানীয় ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুস সালাম জানান, শনিবার রাতে বলেয়াপাড়া গ্রামে তিনজন কিশোর রাস্তার পাশে বসে মোবাইল ব্যবহার করছিল। এ সময় মিজানুর ও শরিফুল সেখানে গিয়ে নিজেদের পুলিশ পরিচয়ে কিশোরদের বিরুদ্ধে জুয়া খেলার অভিযোগ তুলে ১ লাখ টাকা দাবি করে। একপর্যায়ে এক কিশোরকে হাতকড়া পরিয়ে নেয় তারা। কিশোরের চিৎকারে তার পরিবারের সদস্যসহ স্থানীয়রা ছুটে এসে তাদের আটক করে। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট