1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম

গাজীপুরে ইসলামি ছাত্রশিবিরের সাথী সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে
 বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার আয়োজনে গাজীপুর জেলার বাছাইকৃত সাথীদের নিয়ে ষান্মাসিক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রোগ্রামে সভাপতিত্ব করেন ছাত্রশিবির গাজীপুর জেলা সভাপতি ইয়াছিন আরাফাত এবং সঞ্চালনায় ছিলেন গাজীপুর জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান।
সকল উপজেলার দায়িত্বশীল সাথীদের অংশগ্রহণে দিনব্যাপী এই বৈঠকে ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ সময়কালের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন ও বিশ্লেষণ করা হয়। রিপোর্ট পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন শাখার কার্যক্রমের অগ্রগতি, সীমাবদ্ধতা ও সম্ভাবনার দিকগুলো তুলে ধরা হয়।
সভাপতি তার বক্তব্যে সাথীদের আদর্শিক দৃঢ়তা, সাংগঠনিক দক্ষতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একজন সাথী শুধু একজন কর্মী নয়, সে আদর্শ ও নেতৃত্বের প্রতীক। তাই আমাদের প্রতিটি সাথীকে চারিত্রিক দৃঢ়তা, চিন্তাশীলতা ও সমাজের প্রতি দায়বদ্ধতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।”
জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান বলেন, “গাজীপুর জেলার সাথীদের মধ্যে যে নিষ্ঠা ও দায়িত্ববোধ লক্ষ্য করা যাচ্ছে, তা আগামী দিনের নেতৃত্ব গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।”
বৈঠকে দায়িত্বশীলরা আগামী দিনের পরিকল্পনা, সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার নানা দিক নিয়েও আলোচনা করেন। উপস্থিত সাথীদের মাঝে অনুপ্রেরণা জোগাতে পূর্বের সফল কার্যক্রমগুলোর উদাহরণ তুলে ধরা হয় এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সাথীদের মাঝে পারস্পরিক বন্ধন ও দায়বদ্ধতা দৃঢ় করা এবং সংগঠনের কাঠামোকে আরও সুসংহত ও গতিশীল করে তোলা।
আরও উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক জুবায়ের আকন্দ, জেলা অর্থ সম্পাদক আসাদুল্লাহ রিয়াদ, প্রচার সম্পাদক ওসামা বিন হোসাইন, সাহিত্য সম্পাদক আব্দুর রহমান রানা, মাদ্রাসা সম্পাদক আল আমিন নাঈম এবং এইচ.আর.ডি সম্পাদক আনিসুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট