1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চাঁদপুরের ফরিদগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ওপর হামলা এবং পুলিশের গাড়ি ভাঙচুরের মামলায় পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই আরিফুর রহমান সরকার ও এএসআই জুমায়েত হোসেন অভিযান চালিয়ে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মো. মজিবুর রহমান (৫০) ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর। তিনি উপজেলার চরকুমিরা গ্রামের মৃত আ. ছাত্তার পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলার শোশাইরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানকে আসামি করা হয় এবং তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের পর মজিবুর রহমানকে ফরিদগঞ্জে বিএনপির পার্টি অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের আরেকটি মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ্ আলম বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় মজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া বিএনপির পার্টি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের আরেকটি মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট