1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

সাতক্ষীরায় আন্তঃ ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ ৪-৩ গোলে চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা ব্যাংকার্স ক্লাবের আয়োজনে আন্তঃ ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় পশ্চিম আঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ এবং পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ। নির্ধারিত ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোল করতে সক্ষম হয়, দ্বিতীয়ার্ধে উভয় দল ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের মাঝে ছিল দারুণ উচ্ছ্বাস ও ক্রীড়াভিত্তিক সৌহার্দ্য। খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম মোঃ রোকনুজ্জামান, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাকিল আহমেদ, উত্তরা ব্যাংকের ম্যানেজার প্রজ্ঞানন্দ বালা, ঢাকা ব্যাংকের ম্যানেজার কাজী মিজানুর রহমান, যমুনা ব্যাংকের ম্যানেজার গাজী মোশাররফ হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শামীম রেজা, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ইলিয়াস ইকবাল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার কেএম শাহাদাত হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার একেএম ফারুক ফয়সালসহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীরা। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাফরুল খান চৌধুরী শামু, সহকারী রেফারী ছিলেন পারভেজ ও বাবর আলী। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইকবাল হোসেন, খাদিজা আক্তার চায়না, উম্মে ফাতেমা উর্মী ও মাস্টার আনিছুর রহমান। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট