1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মুন্সীগঞ্জে সাবেক এমপি ফয়সাল বিপ্লবকে ৭ দিনের রিমান্ডে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সজল হত্যা মামলায় তাকে মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯ টার দিকে ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মুন্সীগঞ্জের ১ নম্বর আমলী আদালতের বিচারক আশিকুর রহমান এই আদেশ দেন।

এর আগে সোমবার দুপুরে তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগার হতে মুন্সীগঞ্জ কারাগারে আনা হয়। পরে একই দিন রাত সোয়া ৭ টার দিকে ফয়সাল বিপ্লবের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে মুন্সীগঞ্জ জেলা যুবদল ও ছাত্রদল। শহরের কাচারি এলাকা ঘুরে দলীয় কার্যালয় চত্বরে এসে মিছিলটি শেষ হয়। জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব মু. মাসুদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে ঢাকার পল্টন থানায় ২০২৪ সালে দায়েরকৃত বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ফয়সাল বিপ্লবকে ঢাকার আদালতে প্রেরণ করা হলে গত ২৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিলে তাকে ঢাকার কেরানিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ, গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট থেকে কৃষি ব্যাংক সড়ক এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত গুলি ও বোমা বর্ষণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সজলসহ তিনজন দিনমজুর নিহত হন এবং আহত হন দুই শতাধিক ছাত্র-জনতা।

এই ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতে গত ২২ জুন রাতে ঢাকার মনিপুরীপাড়ায় নিজ বাসা থেকে ডিবি পুলিশের একটি টিম ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে। ফয়সাল বিপ্লব গত বছরের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জন নিহতের ঘটনায় সদর থানায় দায়েরকৃত ৩টি হত্যাসহ অন্তত ৫ টি হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সেপ্রেকটর মো. কামরুল ইসলাম মিয়া বলেন- মুন্সীগঞ্জে সজল হত্যা মামলায় ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে ফয়সাল বিপ্লবকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তার ৭ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুনানি শেষে তাকে পূনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট