1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভূমিকম্পে কেঁপে উঠলো পাকিস্তান

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের মধ্যাঞ্চলে মৃদ্যু ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোর ৩টা ৩০ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে যে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটে (২২৩০ জিএমটি) ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের পার্বত্য বেলুচিস্তান প্রদেশের বরখান শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার (৩৭ মাইল) উত্তর-উত্তরপূর্বে। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

তবে ইউরো-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে যে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মুলতান শহর থেকে ১৪৯ কিলোমিটার (৯২ দশমিক ৫ মাইল) পশ্চিমে। জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)।

এদিকে মুসাখেল এবং আশেপাশের এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্পের পর তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫.৫ এবং এর গভীরতা ছিল ২৮ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের মুসাখেল জেলা থেকে প্রায় ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট