1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পাইরেসি নিয়ে কড়া বার্তা দিলেন শাকিব খান

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মোট ছয়টি সিনেমা মুক্তি পায়। যার মধ্যে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছিল সবচেয়ে আলোচনায়। সেই আলোচনা আরও তীব্র হয় যখন সিনেমাটি পাইরেসির শিকার হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এবার আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে কড়া বার্তা দিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক শাকিব খান। তিনি জানান, দেশের সিনেমা ধ্বংস করে দিতেই একটি কুচক্রী মহল বারবার এ ধরনের ক্ষতি করে যাচ্ছে।

শাকিব খান বলেন, “বাংলা সিনেমা আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। সেই অবস্থান নষ্ট করে দিতে একটি চক্র ইন্ডাস্ট্রির পেছনে লেগে আছে এবং যে সিনেমাগুলো ভালো চলছে, সেগুলোকে টার্গেট করে পাইরেসি করে দিচ্ছে। এর ফলে ঈদুল ফিতরে আমার ‘বরবাদ’ সিনেমাটি আর্থিক ক্ষতির মুখে পড়ে। এবার ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও একই কাজ হয়েছে, তবে এবারেরটা আরও ভয়ানক। পুরো এইচডি সংস্করণ সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। পাইরেসির পর প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি আরও বেড়েছে। এজন্য আমি দেশের সিনেমাপ্রেমীদের ধন্যবাদ জানাই।

এটা দর্শকদের এক ধরনের সংগ্রাম। সিনেমা বাঁচাতে প্রত্যেক মানুষকে সোচ্চার হয়ে এই পাইরেসির বিরুদ্ধে দাঁড়াতে হবে।’গত রোববার সন্ধ্যায় রাজধানীর সনি সিনেপ্লেক্সে ‘তাণ্ডব’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে এসব কথা বলেন শাকিব। ‘তাণ্ডব’ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, সাবিলা নূর, আফজাল হোসেন, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়াসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট