1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ

পলাশবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন: সন্ত্রাসী আমিনুল গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

মমিনুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে কৃষিজমি ও আবাসিক এলাকা ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনার মূল হোতা কেত্তারপাড়া গ্রামের দুদু মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩৫) নামের এক চিহ্নিত বালু খেকো ও সন্ত্রাসী। স্থানীয় ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রোববার (২২ জুন ২০২৫) দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান ডিপটি (৫০) অভিযোগ করে জানান, আমিনুলের নেতৃত্বে ফারুক মিয়া (২৫), মোঃ রাকিব মিয়া (২৭), জাকির মিয়া (৩৮), শাহিন মিয়া (২৮) সহ অজ্ঞাতনামা আরও ৮/১০ জন সন্ত্রাসী মিলে তার বন্ধক রাখা কৃষিজমিতে জোরপূর্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছে। এ বিষয়ে বাধা দিলে তারা প্রাণনাশের হুমকি, গালিগালাজ ও ভয়ভীতি দেখায়। মোস্তাফিজুর রহমান জানান, এভাবে বালু উত্তোলনের ফলে তার বাড়ি ভাঙনের মুখে পড়েছে এবং আশপাশের কৃষিজমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই অভিযোগ করেছেন আরও কয়েকজন জমির মালিক—মোঃ মতলুবর রহমান মন্ডল, মোছাঃ শিউলী বেগম, মোছাঃ রুনা বেগম, মোঃ শাহিন মিয়া, মোছাঃ রিমা বেগম ও মোঃ রতন মিয়া।

পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধি করে ভুক্তভোগীরা গাইবান্ধা অস্থায়ী সেনা ক্যাম্প, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তীতে কেত্তারপাড়ায় আমিনুল ইসলামের মালিকানাধীন ইটভাটায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত চলছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে অবৈধ ড্রেজার মেশিন অপসারণ ও সংশ্লিষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট