1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় উদ্বেগ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের তিনটি পারমানবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। হামলা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। দেশটি যদি এটি না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (২২ জুন) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদেনে জাতিসংঘের মহাসচিবের এই উদ্বেগের কথা প্রকাশ করে।

আন্তোনিও গুতেরেস বলেন, “আজ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শক্তি ব্যবহারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এটি এমন একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রার উত্তেজনা, যা ইতোমধ্যেই অস্থিরতায় রয়েছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি হুমকি।

জাতিসংঘ মহাসচিব বলেন, এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যার ফলে সাধারণ মানুষ, অঞ্চল এবং গোটা বিশ্বের জন্য বিপর্যয় নেমে আসতে পারে।

গুতেরেস বলেন, আমি সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানাই, যেন তারা উত্তেজনা হ্রাস করে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের অন্যান্য বিধান মেনে চলে। এই বিপজ্জন মুহূর্তে বিশৃঙ্খলার চক্র এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। কেবলমাত্র কূটনৈতিক পথই সামনে এগোনোর পথ। একমাত্র আশা  শান্তি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট