1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাইছেন,বিল ক্লিনটন

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানে ইসরাইলের হামলা ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘খায়েশ’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন—কারণ এর মাধ্যমে তিনি “চিরকাল” ক্ষমতায় টিকে থাকতে চান।

তার ভাষায়, ‘নেতানিয়াহু বহু বছর ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে চাইছেন, কারণ তাতে তিনি আজীবনের জন্য ক্ষমতায় থাকতে পারবেন। তিনি গত ২০ বছরের বেশির ভাগ সময়ই ক্ষমতায় ছিলেন।’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’-তে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিনটন এসব কথা বলেন।

চলমান ইরান-ইসরাইল উত্তেজনা প্রশমিত করতে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

ক্লিনটন বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে অনুরোধ করেছি যেন এই সংঘর্ষ প্রশমিত করার চেষ্টা করেন এবং বেসামরিক নাগরিকদের ওপর যে লাগাতার হত্যাকাণ্ড চলছে, সেটার অবসান ঘটান।’

তবে সাবেক এই প্রেসিডেন্টের মতে, নেতানিয়াহু বা ট্রাম্প কেউই সম্পূর্ণ আকারের আঞ্চলিক যুদ্ধ চান না। যদিও এ অবস্থায়ও তারা এমন এক দুঃসাহসিক পথ বেছে নিচ্ছেন, যেখানে মূল শিকার হচ্ছে সাধারণ মানুষ।

ক্লিনটন বলেন, ‘আমরা অবশ্যই আমাদের মিত্রদের পাশে থাকব, তাদের রক্ষা করব—এটা গুরুত্বপূর্ণ।তবে গোপন বা অনানুষ্ঠানিক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নয়- এমন নিরীহ বেসামরিক মানুষজনই প্রধান ভুক্তভোগী—এটা কোনো সমাধান হতে পারে না।”

সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশল হওয়া উচিত সংঘর্ষ নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানকে উৎসাহ দেওয়া।

উল্লেখ্য, যদিও যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরান-ইসরাইল সংঘর্ষে সরাসরি জড়ায়নি। তবে তারা ইসরাইলকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট