1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

ফার্মেসির আড়ালে নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল বিক্রি,পঞ্চগড়ে সেনাবাহিনীর হাতে আটক-১

  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর নিয়মিত অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ইব্রাহিম আলী (৪৮) নামে একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৭ জুন) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ট্যাবলেট সহ তাকে আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয়ের নেতৃত্বে পঞ্চগড় সদরের ব্যারিস্টার বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিমকে ভাই বোন ফার্মেসি নামের তার নিজস্ব প্রতিষ্ঠান থেকে আটক করা হয়। পরে তাকে সাথে নিয়ে পূর্ব মোলানিপাড়া এলাকায় তার বাড়িতে তল্লাশি চালিয়ে বাড়ির ছাদের উপর রাখা দুটি ব্যাগ থেকে ৮ হাজার ৪০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সদস্যদের খবর দিয়ে জব্দকৃত ট্যাবলেট সহ ইব্রাহিমকে প্রথমে পঞ্চগড় আর্মি ক্যাম্পে নেয়া হয়। পরে সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করেন সেনাবাহিনীর সদস্যরা। দীর্ঘদিন ধরে ফার্মেসির পাশাপাশি মাদক কেনাবেচার সাথে জড়িত ছিলেন তিনি বলে জানা গেছে।
জানা গেছে, জব্দকৃত নেশা জাতীয় ট্যাপেন্ডাডল ট্যাবলেটের মূল্য ২৫ লাখ ২০ হাজার টাকা। একই সময় ১ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আটক ইব্রাহিম আলীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
এ সময় পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মো. মেহেদী পিয়াস জয় বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে জনকল্যাণমূলক কাজে নিয়োজিত আছে। এরই প্রেক্ষিতে আমরা মৌলানিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় ৮ হাজার ৪০০ পিস ট্যাপেন্ডাডল সহ একজনকে আটক করি। মাদকসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পঞ্চগড় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বলেন, মাদকসহ আটক ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট