1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

যুদ্ধবিরতি নয়, ইসরায়েল-ইরান সংঘাতের ‘বাস্তব অবসান’ চান ট্রাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু দেখছি”। ইসরায়েল-ইরান সংঘাতের “বাস্তব অবসান” চাই।

কানাডায় জি৭ সম্মেলন থেকে আগেভাগেই যুক্তরাষ্ট্রে ফেরার পথে মঙ্গলবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধবিরতি চাই না। আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু চাই।

এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প যুদ্ধবিরতির লক্ষ্যে কাজ করতে জি৭ সম্মেলন ছেড়ে আসার দাবি প্রত্যাখ্যান করেন। তিনি লেখেন, ‘আমি কোনোভাবে, কোনো রূপে বা কোনো চেহারায় ইরানের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করিনি। তারা যদি কথা বলতে চায়, জানে কিভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়।

যুক্তরাষ্ট্র-ইরানের পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফা রোববার ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার ইসরায়েল ইরানে আকস্মিক বোমা হামলা চালানোর পর তেহরান আলোচনায় অংশ নেওয়া বাতিল করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই শনিবার বলেন, ‘যুক্তরাষ্ট্র এমনভাবে আচরণ করেছে, যা আলোচনাকে অর্থহীন করে তোলে। আপনি একদিকে আলোচনার কথা বলবেন, আর অন্যদিকে ইসরায়েলি শাসকদের দিয়ে আমাদের ভূখণ্ডে হামলা চালাতে দেবেন—এটা তো চলতে পারে না।

তবে হামলার আগের কয়েক সপ্তাহে ট্রাম্প প্রকাশ্যে ইরানে ইসরায়েলি হামলার বিরোধিতা করেছিলেন এবং বলেছিলেন, তিনি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন। কিন্তু পরবর্তীতে তিনি হামলাগুলোর প্রশংসা করে এগুলোকে ‘দারুণ’ বলে উল্লেখ করে বলেন, ভবিষ্যতের সম্ভাব্য আলোচনায় এই বোমাবর্ষণই হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য একটি কৌশলগত সুবিধা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট