1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
আরও বাড়লো জ্বালানি তেলের দাম দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন

বাজারে আসতে শুরু করেছে রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আম

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

মাহিদুল ইসলাম আউলিয়া (রংপুর) প্রতিনিধি :

স্বাদে মানে সেরা রংপুরের মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আম বাজারে আসতে শুরু করেছে। উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। জানা গেছে, উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তেকানী গ্রামের মৃত নফেল উদ্দিন প্রথম হাঁড়িভাঙ্গা আম চাষ করেন। পরে পর্যায়ক্রমে ময়েনপুর, চেংমারী, বালুয়া মাসিমপুর, রানীপুকুর ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় হাঁড়িভাঙ্গা আম গাছের চাষ শুরু হয়।
মিঠাপুকুর উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার এই উপজেলায় ২৬ হাজার মেট্রিক টন হাঁড়িভাঙ্গা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। এ মৌসুমে দেড় কোটি টাকা বিক্রি হবে।

সরেজমিনে উপজেলার খোড়াগাছ, ময়েনপুর, বালুয়া মাসিমপুরে গিয়ে দেখা গেছে, বাগানে আম পাড়া হচ্ছে। প্রতিবার ১৫ থেকে ২০ জুনের মধ্যে জেলা-উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাঁড়িভাঙ্গা বাজারজাত করার ঘোষণা করলেও এবার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি। তবে, অনানুষ্ঠানিকভাবে ১৫ জুন থেকে বাজারজাত করার পরামর্শ দেওয়া হয়েছে। মিঠাপুকুর উপজেলায় ১ হাজার ২৬৮ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে হাঁড়িভাঙ্গা আমের বাগান গড়ে তোলা হয়েছে। এবার শুরুতে প্রতি কেজি হাঁড়িভাঙা আম ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। খোড়াগাছ ইউনিয়নের পদাগঞ্জ বাজারে সবচেয়ে বড় আমের হাট বসে। এই হাটে আমের আকার ও মানভেদে প্রতিমন আম দেড় থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আখিরাহাট এলাকার বাসিন্দা ও দয়ারদান আম্রকাণনের মালিক আব্দুস সালাম সরকার বলেন, আমি ১০ একর জমিতে হাঁড়িভাঙ্গা আমের বাগান করেছি। আম গাছের পাশে লটকনসহ আরও বিভিন্ন প্রজাতির আমের গাছ লাগিয়েছি। এবার হাঁড়িভাঙ্গা আমের ফলন বেশ ভালো হয়েছে। তবে, খরায় একটু ক্ষতি হয়েছে। দাম ভালো। তাই পুষিয়ে নেওয়া যাবে।
উপজেলা কৃষি অফিসার সাইফুল আবেদীন বলেন, এবার হাঁড়িভাঙ্গা আম ভালো হয়েছে। আমরা বাগানে বাগানে খোঁজ খবর নিচ্ছি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট