1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজীপুর সদর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিবকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুর সদর উপজেলার নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটি থেকে সদস্য সচিব আলহাজ্ব আবু বক্কর সিদ্দিককে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 ১৬ জুন সোমবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জেসন গেইট এলাকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে  বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আবু সায়েম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মাস্টার, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহার মন্ডল,  ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাজমুল হক মুকুল,
সদর উপজেলা ৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইমান আলী মণ্ডল, ভাওয়ালগড় ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলাপ সাইজী, সহ বিক্ষোভে বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদল, যুবদল,কৃষকদল, সেচ্ছাসেবকদল সহ কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
এ সময় বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে দল চলতে পারে না। অনিয়ম করে গঠিত এই কমিটিতে থাকা পতিত স্বৈরাচার সরকারের সাথে আঁতাত করে গত ১৭ বছর আওয়ামীলীগের সাথে শপথ বাক্য পাঠ করেছেন নৌকা কে বুকে রেখে চিকিৎসার নামে ভারতে থেকেছেন, ৫ই আগস্টের পর দেশে ফিরে বিএনপির নাম ভাঙ্গীয়ে চাঁদাবাজির মহা-উৎসবে মেতেছেন। শুধু তাই নয় এইসব অপকর্মের বিরুদ্ধে নিউজ করার কারণে অনুসন্ধানী পত্রিকার এক সাংবাদিক কে অপহরণ করেছেন।
গাজীপুর জেলা বিএনপির সাবেক কমিটির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কমিটির সহ-সভাপতি, আবু বক্কর সিদ্দিক কে নবগঠিত গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব করায় সদর উপজেলা বিএনপি এবং ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা উক্ত কমিটিতে থাকা আবু বক্কর সিদ্দিক কে বহিষ্কার করে ত্যাগী ও যোগ্য ব্যাক্তি কে বহাল করার দারি করেন ,তা না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে জানান বক্তারা।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট