1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা নান্দাইলের পোরাবাড়িতে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ ঠাকুরগাঁওয়ে অনেক পাম্পে নেই তেল; খোলা বাজারে বিক্রি হচ্ছে বেশি দামে

ঈশ্বরগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারো বাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ছাইদুর রহমানের বিরুদ্ধে
মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে, কেন্দুয়া- নান্দাইল সড়কের আঠারবাড়ী রায়ের বাজারে বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর উদোগ্যে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জানা যায়, ২০২৩ সালে রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম ভারত থেকে চোরাইপথে আসা অবৈধ চিনিসহ একটি ট্রাক জব্দ করে। ওই ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। ২০২৪ সালে ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচ বারের নির্বাচিত ইউপি সদস্য ছাইদুর রহমানকে ওই মামলায় জড়িয়ে চার্জশিট দাখিল করে। স্থানীয়দের অভিযোগ, মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বেআইনিভাবে স্থানীয় ফ্যাসিস্ট আ.লীগের নেতাদের সাথে আঁতাত করে ছাইদুর রহমানকে ফাঁসাতে এ মামলায় তাকে জড়ানো হয়। ফ্যাসিস্ট সরকারের আমলে তদন্ত কেন্দ্রে দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলম ঘুষ, দুর্নীতি ও মামলা বাণিজ্যে জড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষকে হয়রানি করে অর্থ উপার্জন করে।
মামলা প্রত্যাহার ও ওই কর্মকর্তার বিচারের দাবি জানিয়ে বক্তব্য রাখেন, আঠারবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সভাপতি ছাইদুর রহমান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবদলের সদস্য নাজিম উদ্দীন ভুঞা, সাবেক ছাত্রদল নেতা ইফতেখার হোসেন রোমান,মসজিদুল হক সোহেল, মিন্টু মিয়া প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট