1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

মাদারীপুরে জমে উঠেছে গরু-ছাগলের হাটবাজার, লক্ষ্যমাত্রার চেয়ে এবার কোরবানীর পশুর উৎপাদন বেশী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মুসলমানদের সবচেয়ে বড় পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আযহা তথা কোরবানীকে কেন্দ্র মাদারীপুরে ক্রমেই জমে উঠতে শুর করেছে গরু-ছাগলের হাটবাজার। ক্রেতা-বিক্রেতা সমাগমের পাশাপাশি এবার জেলার বিভিন্ন হাটবাজার গুলোতে প্রচুর দেশীয় গরু-ছাগল উঠতে শুরু করেছে, নেই কোনো ভারতীয় গরুর উপস্থিতি। বড় গরুর-ছাগলের চাইতে এবার মাঝারি ধরণের পশুর চাহিদাই বেশী এবং এগুলোর দাম আগের চাইতে একটু বেশী হলেও তা ক্রেতাদের হাতের নাগালে রয়েছে। মাদারীপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা- (ডিএলও) ডাক্তার সুবোধ কুমার সাহা এর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি জানান-এবছর জেলায় ৬৪ হাজারের কিছু বেশী কোরবানীর পশুর চাহিদা রয়েছে-বিপরীতে বিভিন্ন খামার ও ব্যক্তি পর্যায়ে জেলায় এর উৎপাদন হয়েছে ৭৪ হাজারের মতো এবং এজন্য কোরবানির পশুর কোনো সংকট নেই বরং উদ্বৃত্ত থাকতে পারে। তিনি আরো জানান- আমাদের মেডিকেল টিমগুলো হাটবাজারগুলোতে ইতিমধ্যে পশুস্বাস্থ্য চিকিৎসা সেবা ও পরীক্ষা- নিরিক্ষায় সরেজমিনে কাজ শুরু করেছে। এ ছাড়াও মাদারীপুর জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে- হাটবাজারগুলোর নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, চাঁদাবাজি বন্ধসহ যে কোনো ক্রাইসিসে তাদের টিমগুলো কাজ করছে। মাদারীপুর সদরের হাউসদি বাজারে প্রশাসন থেকে অনুমোদন সাপেক্ষে এবছর প্রথমবারের মতো পশুর হাট বসিয়েছেন ইজারাদার মিজান ফরাজি। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গেছে ভালোই জমে উঠেছে সেখানকার গরু-ছাগলের বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের কাছে হাটের নিরাপত্তা, পশুর দাম, হাট ইজারার খাজনা ইত্যাদির ব্যাপারে জানতে চাইলে তারা সন্তোষ প্রকাশ করে বলেন, হাট ইজারাদার থেকে শুরু করে বাজার কমিটির সবাই আমাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন, এখানে হাট খাজনা নিয়েও কোনো প্রকার জোর-জুলুম বা অনিয়ম নেই।হাট ইজারাদার মিজান ফরাজি কাছে জানতে চাইলে তিনি জানান, আমরা সম্পূর্ণ প্রশাসনের দিক নির্দেশনা অনুযায়ী নিয়মের মধ্যে থেকে কাজ করছি। অনেক সময় হাটের খাজনাও আমরা কারো উপর জোর করে চাপিয়ে দিচ্ছি না বরং ক্রেতা-বিক্রেতারা আমাদের উপর অনেক খুশী এবং এ ধারা হাটের শেষ দিন আগামী শুক্রবার পর্যন্ত বলবৎ থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট