1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ভোলাহাটে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

ভোলাহাট প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় শহিদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভোলাহাট উপজেলা বিএনপি শাখার সভাপতি মোহা. ইয়াজদানী জর্জের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক (চাইনিজ) ও প্রধান বক্তা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম তুহিন।

প্রধান অথিতির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার ক্ষমতায় এসেছে ততবার ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। জাতীয়তাবাদী দল কখনো ভোটকে ভয় পায় না। বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশি বিদেশি চক্র ষড়যন্ত্র করে এ দলকে দাবিয়ে রাখতে চায়। বিএনপি গত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করলো ভোটের জন্য, জনগণের অধিকার ফিরে পাওয়ার জন্য। আন্দোলনের মাধ্যমে হাসিনাকে বিদায় করে ড. ইউনূসকে নিয়ে আসা হলো একটি নির্দলীয় নিরেপক্ষ নির্বাচনের জন্য। কিন্তু আমরা কি দেখলাম- ড. ইউনূসের অন্তর্বতীকালীন সরকার ক্ষমতায় আসার পরে ঐ ফ্যাসিস্ট হাসিনার মত কার্যক্রম শুরু করেছে।

তিনি বলেন, আজকে তাঁরা ভোট দিতে আগ্রহ প্রকাশ করছে না। ভোটকে বিলম্ব করে একটি কিংশ পাটি তৈরি করেছে। যারা আজকে সারা বাংলাদেশে চাঁদাবাজির সাথে জড়িত, যারা বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি বুক করে নিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে নিয়েছে। ওই সব দলকে নিয়ে ষড়যন্ত্র চলছে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে।

সর্তক করে সদস্য সচিব বলেন, ড. ইউনূস সাহেব আপনি যদি অবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করেন তাহলে আপনাকে জানিয়ে দিতে চাই। তারেক রহমান যদি সারা বাংলাদেশে অন্তর্বতীকালীন সরকারকে ঘেরাও কর্মসূচি ঘোষণা দেয় তাহলে সরকারের এক ঘন্টা টিকে থাকার ক্ষমতায় নাই। আমাদের কথা পরিষ্কার ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে।

ভোলাহাট উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় বিশেষ অথিতির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মু. মোজাম্মেল হক চুটু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সোবহান মাষ্টার, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, জেলা বিএনপির সদস্য মো. সারোয়ার জাহান, মো. ইসমাইল বিশ্বাস, মো. গনি হামিদ চৌধুরি, জেলা যুব দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. ফারম্নক হোসেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. বাবর আলী, জেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম হোসেন।

বক্তারা জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। যার সাহসিকতা ও আত্মত্যাগ আজও দেশপ্রেমিক মানুষের অনুপ্রেরণা জোগায়। যে গণতন্ত্র প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার করেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট