1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজীপুর সদরে কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ লিডার ইলিয়াস মোল্লাসহ গ্রেফতার-৪

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
গোপন সংবাদের ভিত্তিতে৩১ মে ২০২৫ তারিখ রাত ২টা ৩০ মিনিটে গাজীপুর সেনা ক্যাম্পের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে গাজীপুরের বাঘের বাজারের কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’ হোতা ইলিয়াস মোল্লা ও তার তিন সহযোগীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গতকাল শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাঘের বাজার, এলাকার কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ ও ‘কিশোর গ্যাং’-এর মূল হোতা ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে বাঘের বাজার এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস ও জায়ান্ট টেক্সটাইল এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির সাথে সরাসরি জড়িত ছিল। সে পূর্বে সেনা টহলের সামনেই দেশীয় অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসের মহড়া দেয়। উল্লেখযোগ্য যে, ইলিয়াস মোল্লার বিরুদ্ধে জয়দেবপুর থানায় ৪টি মামলা রয়েছে।
আটককৃতরা হলেন:
•ইলিয়াস মোল্লা – চাঁদাবাজ ও গ্যাং লিডার
•আপু – ইলিয়াসের ডানহাত
•নাহিদ – ‘কিশোর গ্যাং’-এর নেতা
•জাহিদ – ‘কিশোর গ্যাং’-এর সক্রিয় সদস্য
অভিযানকালে ইলিয়াস মোল্লার বাসা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাকে দ্রুত আটক করা হয়। পরবর্তীতে সকল আসামিকে জয়দেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন পরে তারা সন্ত্রাস ও চাঁদাবাজদের হাত থেকে মুক্তি পেয়েছেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট