1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পাকিস্তানে অভিযানে চার সেনাসহ নিহত-১৬

  • প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানের বিভিন্ন স্থানে চালানো অভিযানে দেশটির চার সেনা ও ‘ভারতীয় প্রক্সি বাহিনী’র সঙ্গে জড়িত ১২ জন নিহত হয়েছেন।পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

আইএসপিআর জানিয়েছে, উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল এলাকায় একটি চেকপোস্টে হামলার চেষ্টা চালায় ‘ভারত-সমর্থিত খারিজি’ বন্দুকধারীরা। তবে এই অপচেষ্টা সাহসিকতার সঙ্গে প্রতিহত করেন সেনাসদস্যরা। পালটা গোলাগুলিতে ছয়জন অস্ত্রধারী নিহত হন।

‘এই অভিযানে প্রাণ হারিয়েছন— লেফটেন্যান্ট দানিয়াল ইসমাইল (২৪), মর্দান জেলা, নায়েব সুবেদার কাশিফ রেজা (৪২), চকওয়াল জেলা, ল্যান্স নায়েক ফিয়াকত আলি (৩৫), হারিপুর জেলা, সিপাহি মুহাম্মদ হামিদ (২৬)। এদিকে, চিত্রাল জেলায় আরেকটি ভয়াবহ সংঘর্ষে এক অস্ত্রধারী নিহত হয়।’

আইএসপিআর আরও জানিয়েছে, বেলুচিস্তানের লোরালাই জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে চারজন ভারত-সমর্থিত অস্ত্রধারী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই সন্ত্রাসীরা গত বছরের আগস্ট ও চলতি বছরের ফেব্রুয়ারিতে রারাশাম সংলগ্ন এন-৭০ মহাসড়কে হামলার সঙ্গে জড়িত ছিল, যাতে ৩০ জন নিহত হয়। আরেকটি সংঘর্ষে কেচ জেলায় আরও এক অস্ত্রধারী নিহত হয়। ’

এদিকে, প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘ফিতনা-ই-হিন্দুস্তান নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাস দমন অভিযান অব্যাহত থাকবে এবং জাতি একতাবদ্ধ রয়েছে।’

গত মাসে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অভিযোগ করেন, ভারত তাদের ‘অ্যাসেট’ বা সন্ত্রাসী নেটওয়ার্ক সক্রিয় করেছে। তিনি ‘অপরিহার্য প্রমাণ’ পেশ করে বলেন, এই তৎপরতা ভারতের সামরিক গোয়েন্দা সংস্থার নির্দেশে হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট