1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি :

বোদা উপজেলা প্রশাসন ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ও উপজেলা কৃষি অফিস হলরুমে মাড়েয়া, বেংহারী বনগ্রাম, ময়দানদিঘী ও চন্দনবাড়ী ইউনিয়নের সদস্যগণকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এ,কে,এম, ওয়াহিদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের ঠাকুরগাঁও উপজেলা কোঅর্ডিনেটর আতিকা ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ইউনিয়ন পরিষদ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও গ্রাম আদালত ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধি করা। স্থানীয় বিচার ব্যবস্থাকে সুদৃঢ় ও টেকসই করার লক্ষ্যে গ্রাম আদালতকে কার্যকর করতে ইউনিয়ন পরিষদকে দক্ষ করে তোলা। তাই প্রকল্পের সহযোগিতায় ইউপি সদস্যদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। সভায় গ্রাম আদালত আইন ২০০৬ এবং সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইউপি সদস্যদের গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট