1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পাংশা উপজেলার আ. লীগ নেতা সুব্রত দাস গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৪৮০ বার পড়া হয়েছে

পাংশা প্রতিনিধি:

বাংলাদেশ স্ট্যাম্প ভেন্ডার সমিতির সভাপতি ও রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুব্রত কুমার দাস সাগরকে (৬৫) বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। সুব্রত কুমার দাস সাগর রাজবাড়ীর পাংশা পৌর শহরের নারানপুরের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার দুপুরে পাংশা সাব-রেজিষ্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ।

জানা গেছে, সুব্রত কুমার দাস সাগর পাংশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ স্টাম্প ভেন্ডার সমিতির সভাপতি ও একই সঙ্গে পাংশা আদি মহাশ্মশানের সভাপতি। তৎকালীন ফ্যাসিস্ট সরকারের আমলে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের প্রভাবে অনেক ক্ষমতার অপব্যবহার করেন তিনি। ক্ষমতার প্রভাব খাটিয়ে তার মতের বিরুদ্ধে গেলেই দলিল লেখকের লাইসেন্স পর্যন্ত বাতিল করে দিয়েছেন সুব্রত। সুব্রত কুমার দাস সাগর প্রতিবেশী দেশ ভারতে অঢেল সম্পদ গড়ে তুলেছেন। বর্তমানে তার বড় ছেলে স্ব-পরিবারে ভারতে বসবাস করছেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সুব্রত কুমার দাস সাগর এক জন সংগঠক। তিনি গোপনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সংগঠিত করার কাজ করছিল। পুলিশের বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিকেলে রাজবাড়ী আদালতের পাঠানো হয়েছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট