1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আরব আমিরাতের কাছে সিরিজ হারল বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪০৫ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

এই সিরিজের আগে বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাতের কোনো জয় ছিল না। তারা এবার ম্যাচ তো জিতলই, জিতে নিলো সিরিজও। তৃতীয় ও সবশেষ ম্যাচে বুধবার ৭ উইকেটে জিতেছে তারা।

সিরিজটিতে প্রথমে দুটি ম্যাচ হওয়ার কথা ছিল, পরে ম্যাচসংখ্যা একটি বাড়ে। প্রথম ম্যাচে বাংলাদেশ ২৭ রানে জয় পায়। দ্বিতীয় ম্যাচে বহু নাটকীয়তার পর স্বাগতিক দল ২ উইকেট জিতে যায়। টেস্ট খেলুড়ে দলগুলোর বিপক্ষে এটা তাদের দ্বিতীয় সিরিজ জয়, প্রথমটি আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২১ সালে।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ১৬৩ রানের লক্ষ্য দিয়ে ১৪ রানে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। শরিফুল ইসলাম তুলে নেন সফরকারীদের সেরা ব্যাটার মুহাম্মদ ওয়াসিমের উইকেট। ৬ বলে ৯ রান করে ফেরেন দলপতি। মুহাম্মদ জোহাইব ব্যক্তিগত ২৯ ও রাহুল চোপড়া ১৩ রান করে মাঠ ছাড়েন। ততক্ষণে ১০ ওভারে ৭৯ রান করে ফেলে তারা।

এরপর আলিশান শারাফু ও আসিফ খানের ব্যাটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। ৫ বল হাতে রেখে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া শারাফু ৪৭ বলে ৫ চার ও ৩ ছয়ে ৬৮ রান অপরাজিত থাকেন। আসিফ খান ২৬ বলে ৫ ছয়ে করেন ৪১।

এর আগে ব্যাটিং বিপর্যয়ের পরও হাসান মাহমুদের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের ১৮ বলে ৪০ রানের ইনিংস সত্ত্বেও পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটি ৮৪ রানে পৌঁছতে হারায় আরও ৪ উইকেট।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট