1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সলঙ্গায় যুবদল-ছাত্রদলের ৮ নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গা থানাধীন ধুবিল ইউনিয়ন যুবদল-ছাত্রদল ও কৃষকদলের ৮ নেতার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির  মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১৬ মে) রাতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মামলাটি দায়ের করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু সাইয়াদ। ঘটনাসূত্রে জানা যায়,শুক্রবার (১৬ মে) বিকেল ৪ টায় দিকে নৈইপাড়া একটি ২০ বিঘা জমিতে অবৈধভাবে  পুকুর খননকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। সলঙ্গা থানা যুব দলের যুগ্ম আহবায়ক আবদুল মোমিন, যুবদলের আহবায়ক কমিটির সদস্য রোকনুজ্জামান খোকন, সলঙ্গা থানা কৃষকদলের  সদস্য সচিব সোবাহানকে সাথে নিয়ে ৫/৬  জনের একটি দল নৈইপাড়া গ্রামে  মাটি কাটা নিষেধ করতে যায়। এতে সলঙ্গা থানা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম হুদা,ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু সাইয়াদ, বিএনপির নেতা শহিদুল ইসলামের নেতৃত্বে পূর্ব পরিকল্পিত ভাবে মোমিন গংদের উপর মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মারপিট হামলা করে কয়েকটি মোটরসাইকেল ভাঙ্গচুর করে তাদেরকে আটক রাখে । আমিনুল ইসলাম হুদা, আবু সাইয়াদ , শহিদুল ইসলাম  নৈইপাড়া ২০ বিঘা কৃষি  জমিতে ২ বছর যাবত অবৈধভাবে পুকুর খনন করে আসছিল। এতে  সাতকুশি  আমশড়া এলাকার গ্রামীণ রাস্তা ধ্বংস অতিরিক্ত ধূলায় মুরগীর খামারে থাকা শত শত মুরগীর শ্বাস- প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হয়ে মুরগী  মারা যাচ্ছে। আমশড়া সাতকুশি গ্রামের ফারুক রাসেল দীর্ঘদিন যাবত নিষেধ করা সত্ত্বেও তারা দিনে রাতে ঐ রাস্তা ব্যবহার করে মাটি পরিবহন করে। ঘটনার দিন মোমিন গংদের সাথে নিয়ে ফারুক রাসেল মাটি কাটা নিষেধ করতে গেলে বাধে এই বিপত্তি মিথ্যা চাঁদাবাজি অভিযোগ এনে তাদের মারপিট করে আটকে রাখে । সলঙ্গা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানা নিয়ে যায়। ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আবু সাইয়াদ বাদী হয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে। এ বিষয়ে  সলঙ্গা থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মুঠো ফোনে বলেন, বাদীর অভিযোগের ভিত্তিতে তাদেরকে আটক দেখিয়ে, শুক্রবার রাতে মামলাটি রেকর্ড করে আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট