1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সিরাজগঞ্জের বেলকুচির চাঞ্চল্যকর ইমন হত্যা মামলার আসামী গ্রেফতার- র‌্যাব-১২ প্রেস ব্রিফিং

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

জাহিদুল হক ,সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুরে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যা মামলার প্রধান আসামি মাসুদ রানাকে ডিএমপির ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে র‌্যাব-১২, সিরাজগঞ্জ সদর কোম্পানি এবং র‌্যাব-৪, মিরপুর-১, ঢাকা এর যৌথ আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাছুদ রানা (২৩) বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের আশরাফুলের ছেলে।

শুক্রবার (১৬ মে) বেলা ১১ টার সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর হেডকোয়ার্টার (হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ র‌্যাব-১২ অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।

প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক আতিকুর রহমান মিয়া (পিপিএম) আরো জানান, এক মাস আগে বান্ধবীকে নিয়ে বেলকুচির দৌলতপুর এলাকায় ঘুরতে গেলে স্থানীয় বখাটে মাসুদ রানা ও তার সহযোগীরা তাদের হয়রানি করে।

পরে ১৮ এপ্রিল বিকেলে ইমন তার বন্ধু রাজিম ও রাব্বিকে নিয়ে ঘটনাটি জানতে অভিযুক্তদের কাছে গেলে মাসুদের নেতৃত্বে ৬-৭ জন সশস্ত্র হামলা চালায়। হামলার এক পর্যায়ে আসামি মাসুদ রানা, ইমনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে ২৫ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২৭ এপ্রিল নিহত ইমনের বাবা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, নিহত ইমন (১৬) এনায়েতপুর থানার খুকনী গ্রামের ইমদাদুল হকের ছেলে ও খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট