1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সখী রঙ্গমালা তে নতুন রুপে ফিরছেন তুষি

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক:

অনেকদিন পর্দায় দেখা নেই অভিনেত্রী নাজিফা তুষির। সবশেষ ২০২২ সালে ‘হাওয়া’ সিনেমায় কাজ করে দর্শকের মন কাড়েন এই নায়িকা। এরপর বছর তিনেক সময় পেরিয়ে গেলেও পর্দায় আর ফেরা হয়নি তার।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, চুপিসারে দুটি সিনেমার কাজ করছিলেন নাজিফা তুষি। তার মধ্যে একটা প্রায় মুক্তির অপেক্ষায়। তুষির ভক্তদের জন্য সুসংবাদ এই যে, এবার ‘রঙ্গমালা’ হয়ে পর্দায় ফিরছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত তুষির সেই চলচ্চিত্রের নাম ‘সখী রঙ্গমালা’, আর সেখানেই ‘রঙ্গমালা’ চরিত্রে দেখা মিলবে তুষিকে।

অষ্টাদশ শতকের নোয়াখালীর জমিদার পরিবারের কাহিনি ঘিরে ২০০ বছরেরও আগের আখ্যান নিয়ে লেখা প্রখ্যাত কথাসাহিত্যিক শাহীন আখতারের ‘সখী রঙ্গমালা’ উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি; রচনা ও পরিচালনা করছেন ‘চন্দ্রাবতী কথা’ খ্যাত নির্মাতা এন রাশেদ চৌধুরী।

২০২৩-২৪ অর্থবছরের সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় তুষি ছাড়াও অভিনয় করছেন প্রান্তর দস্তিদার, মোস্তাফিজুর নূর ইমরান, তৌফুকুল ইমন ও শিল্পী সরকার অপু প্রমুখ।

পরিচালকের জানিয়েছেন, অনুদানের প্রথম কিস্তি পেয়ে সিনেমার প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ করা হয়েছে, বাকি অংশের কাজও শিগগিরই সম্পন্ন হবে। চলতি বছরের শেষদিকে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট