1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় খুশিতে গরু জবাই করে খাওয়ালেন মাওলানা রফিকুল মাদানী

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় খুশিতে ইসলামী বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ঘোষণা দেন গরু জবাই করে খাওয়ানোর, শনিবার ১০ মে-২০২৫ রাতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা শুনে ফেসবুক পেজে লিখেন- ৫ মে রাতে নিরীহ হেফাজত কর্মীদের ওপর গুলি চালিয়ে পরদিন অনেক জায়গায় আওয়ামী লীগ গরু জবাই করে তা উদযাপন করেছিল, সবার প্রতি আবেদন থাকবে, আসুন আমরাও ওদের নিষিদ্ধ হওয়া উদযাপন করি,আমি একটি গরু জবাই দেওয়ার নিয়ত করেছি, ইনশাআল্লাহ।
নিজের ঘোষণা অনুযায়ী রোববার বিকাল ৩টার দিকে নিজের মাদ্রাসার সামনে গরু জবাই করেন, এরপর গোস্ত কেটে রান্না করা হয় বিরিয়ানি,মাদ্রাসার দেড়শ শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর জন্য ওই দিন সন্ধ্যার পর ভূরিভোজের আয়োজন করা হয় মাদ্রাসায়।
নেত্রকোনার পূর্বধলার ইসলামী বক্তা (শিশু বক্তাখ্যাত) মাওলানা রফিকুল ইসলাম মাদানী,নিজ এলাকা পূর্বধলার লেটিরকান্দা গ্রামে রোববার ১১ মে-২০২৫ বিকাল ৩টার দিকে মারকাযু সাহাবুদ্দিন আল ইসলামী মাদ্রাসার সামনে নিজেই গরু জবাই করেন।
এ সময় তিনি বলেন, খুনি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হয়েছে,আমরা চাই দ্রুত এই ফ্যাসিস্টকে আইনিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত নিষিদ্ধ করতে হবে,শনিবার রাতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি এবং খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করে ফাঁসির দাবি করেন।
ওই এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া মাওলানা আলী হোসাইন বলেন, আমি শাপলা চত্বরে চোখের সামনে আলেমদের খুন হতে দেখেছি, জুলাই আন্দোলনে হাজার হাজার ছাত্র-জনতা খুন হতে দেখেছি, এসবই হাসিনার নির্দেশে হয়েছে,আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আমাদের ঈদের মতো আনন্দ লাগছে, আমরা এলাকাবাসী সবাই খুশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট