1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
লালমনিরহাট সীমান্তে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ বগুড়ায় চোলাইমদসহ দুইজন গ্রেফতার,ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড মাদারীপুরে নতুন ডিসি হিসাবে মর্জিনা আক্তারকে পদায়ন মোটরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষণ “আহত চালক অবস্থা সংকটাপন্ন আবারো পেতে যাচ্ছে এসএসসি পরিক্ষা কেন্দ্র নকল সিন্ডিকেটের শির্ষে ডিমলার খগাখড়িবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় ইরানের তেল এবং খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প গণভোট অধ্যাদেশ আর আইনে রূপ নিচ্ছে না,জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ কাহালুতে স্ট্রবেরির সাফল্য ২ বিঘা জমিতে শফিকুল ইসলামের দৃষ্টান্ত,অনুপ্রাণিত হচ্ছে কৃষক সমাজ কালিগঞ্জে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী ইয়ার আলী গ্রেফতার, এলাকায় স্বস্তি নওগাঁয় মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি বগুড়ায় ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার ঢাকায় বাড়তে পারে গরমের অনুভূতি, আবহাওয়া থাকবে শুষ্ক ইরানে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র পাবনায় দিঘীর কাদামাটি থেকে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার লালমনিরহাট জেলায় শিলাবৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতবাড়ি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ডিএনসির উদ্যোগে মাদকবিরোধী লিফলেট বিতরণ ঈদের ছুটি শেষে সকালে কাজে যোগ দিয়ে বিকেলে লাশ হয়ে ফিরলেন শ্রমিক হাকিম বালিয়াডাঙ্গীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান তিন মোটরসাইকেল আরোহীকে জরিমানা মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগ

নবীনগরে ন্যানো ইউরিয়া সফল প্রয়োগ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৩৯০ বার পড়া হয়েছে

দেলোয়ার হোসেন,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

সারাবিশ্বে যখন পরিবেশ বিপর্যয়ের জন্য রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হচ্ছে, পাশাপাশি বিজ্ঞানের নতুন সংযোজন ন্যানো টেকনোলজির গবেষকদের আবিষ্কার ন্যানো ইউরিয়া সার ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে তখন পিছিয়ে নেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের ইনোভেশন কার্যক্রমের আওতায় প্রথমবারের ধানের জমিতে ট্রায়াল দেওয়া হয়েছে ন্যানো ইউরিয়া (তরল ইউরিয়া সার)।

ন্যানো ইউরিয়া হলো আধুনিক প্রযুক্তিতে তৈরি এক ধরনের তরল ইউরিয়া সার, যেখানে ইউরিয়ার কণাগুলো ন্যানো-আকারে (খুবই ক্ষুদ্র) তৈরি করা হয়। এটি সাধারণ দানাদার ইউরিয়ার তুলনায় অনেক বেশি কার্যকর। ন্যানো ইউরিয়ার সুবিধা হচ্ছে কম পরিমাণে বেশি কার্যকারিতা সাধারণ ইউরিয়ার তুলনায় অল্প পরিমাণ ন্যানো ইউরিয়াই গাছের চাহিদা মেটাতে পারে। এক লিটার ন্যানো ইউরিয়া প্রায় ৪৫ কেজি দানাদার ইউরিয়ার সমতুল্য কাজ করতে পারে। ফলে কৃষকের সার বাবদ খরচ অনেক কমে। ন্যানো ইউরিয়া দ্রুত গাছের দেহে শোষিত হয়, ফলে গাছ দ্রুত পুষ্টি পেয়ে ফলন বৃদ্ধি পায়। অতিরিক্ত দানাদার ইউরিয়া ব্যবহার করলে মাটির গুণাগুণ নষ্ট হয় এবং পরিবেশ দূষণ হয়। ন্যানো ইউরিয়া ব্যবহারে তা কমে আসে। এটি স্প্রে (ছিটিয়ে) করা যায়, মাটিতে দিতে হয় না, ফলে প্রয়োগ সহজ ও দ্রুত।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ব্রিধান ৯২ ধানের জমিতে প্রথমবারের ন্যানো ইউরিয়া স্প্রে করে। প্রতি শতক জমিতে এক লিটার পানিতে ৪ মিলি ন্যানো ইউরিয়া স্প্রে করে আশাতীত ফলাফল পেয়েছে। চারা রোপণের পর থেকে ধানের বৃদ্ধি পর্যায়ে তিন বার ১৫ থেকে ২০ দিন অন্তর অন্তর এই সার প্রয়োগ করা হয়।

ইব্রাহিমপুর গ্রামের মধ্য পাড়র কৃষক ফরিদা বেগম জানান, কৃষি বিভাগের পরামর্শে এই প্রযুক্তি আমি গ্রহণ করি, জমি তৈরির সময় অন্যান্য সারের সাথে অল্প পরিমাণ দানাদার ইউরিয়া ব্যবহার করি। পরবর্তীতে আর ইউরিয়া সার না দিয়ে তরল ন্যানো ইউরিয়া ১৫ থেকে ২০ দিন পর পর তিন বার পাতায় স্প্রে করি। ধানের ফলন অনেক ভালো হয়েছে। অনেকেই দেখতে এসেছে। এই পদ্ধতিতে আমাদের জন্য সার প্রয়োগ সহজ হবে, আমাদের আর্থিক খরচ ও কমে যাবে।

গ্রামের অন্যান্য কৃষক মোঃ জাহাঙ্গীর, সুমন মিয়া, আতিকুল ইসলাম, নুর আহাম্মদ, মনুমিয়া,মোবারক মিয়া,জাহানার বেগম,হেনা বেগম জমি পরিদর্শন করে জানান, কৃষিতে এই নতুন আবিষ্কার আমাদের জন্য অনেক আনন্দের। বস্তায় বস্তায় ইউরিয়া সার আনা, তা ব্যবহার করা অনেক পরিশ্রম। আমরা জমি পরিদর্শন করেছি রাসায়নিক সার দিলে যা ফলন হয়, তরল ইউরিয়া (ন্যানো ইউরিয়া) একই রকম মনে হচ্ছে।

উপসহকারী কৃষি অফিসার জনাব, গিয়াস উদ্দিন নাঈম জানান, প্রযুক্তিটি মাঠে প্রয়োগ করতে প্রথম থেকেই নিয়ম অনুসারে মাত্রা অনুসারে ব্যবহার করেছি। পাতায় স্প্রে করায় ইউরিয়ার কার্যকারিতা ভালো ছিলো। পাতার মাধ্যমে গাছ তার প্রয়োজনীয় নাইট্রোজেন সংগ্রহ করে। দানাদার ইউরিয়ার মতোই এটি গাছের বৃদ্ধি পর্যায়ে প্রয়োজন অনুসারে স্প্রে করতে হয়। যেসকল ধান দীর্ঘমেয়াদি সেখানে তিনবার স্প্রে করতে হয়, নতুবা দুইবার স্প্রে করলে যথেষ্ট, গাছের বৃদ্ধি এবং কার্যকরী কুশি সংখ্যা অনেক ভালো। আশাকরি ভালো ফলন হবে, অনেক কৃষক আগ্রহী হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন জানান, ন্যানো ইউরিয়ার নাইট্রোজেন গাছ মূলত আমোনিয়া বা অ্যামোনিয়াম (NH₄⁺) এবং নাইট্রেট ফর্মে সরাসরি গ্রহণ করে না যেমনটা মাটির ইউরিয়ার ক্ষেত্রে হয়। যা উদ্ভিদের পাতা থেকে শোষিত হবার পর ভেতরে গিয়ে ধীরে ধীরে রূপান্তরিত হয়। গাছের পাতা এই কণাগুলো শোষণ করে। উদ্ভিদের অভ্যন্তরে এই কণাগুলো ভেঙে গিয়ে নাইট্রোজেন দেয় অ্যামোনিয়াম ও নাইট্রেট আকারে, যা গাছের জন্য ব্যবহারযোগ্য। এই ধাপে ধাপে মুক্ত হওয়া প্রক্রিয়া গাছের জন্য বেশি কার্যকর এবং পরিবেশের জন্যও নিরাপদ। এই প্রযুক্তি নিয়ে সারা বিশ্বে কাজ হচ্ছে, আমরাও এই প্রক্রিয়া জনপ্রিয় করতে কৃষকদের আগ্রহী করে তুলবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট