1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আরাকান আর্মির প্রশাসনে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব চায় বাংলাদেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, আরাকানে যে নতুন প্রশাসন (আরাকান আর্মি) তৈরি হচ্ছে, তার সকল স্তরে আমরা রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চাই। এ কথা আমরা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি।

মঙ্গলবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

এক প্রশ্নের উত্তরে ড. খলিল বলেন, আমরা চেষ্টা করছি নতুন করে রোহিঙ্গা যেন না আসে। আর এই কথাটা খুব জোরের সাথে আরাকান আর্মিকে জানিয়েছি। তাদেরকে আমরা জাতিসংঘের মাধ্যমে জানিয়েছি, আরাকানে যে নতুন প্রশাসন তৈরি হচ্ছে, তার সকল স্তরে রোহিঙ্গাদের প্রতিনিধিত্ব দেখতে চাই। যদি সেটা তারা না করে, তাহলে সেটা জাতিগত নিধনের একটি নিদর্শন। যেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই কাজটি তারা যদি না করেন, তাহলে তাদের সঙ্গে কথাবার্তা চালিয়ে যাওয়া মুশকিল।

আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করা হলে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের স্বার্থে আমরা যার সাথে ইচ্ছা, তার সাথে যোগাযোগ করবো। আমরা স্বাধীনভাবে আমাদের পররাষ্ট্র নীতি প্রণয়ন করেছি। আমরা সেটা বাস্তবায়নও করেছি। মিয়ানমার আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তারাও তো তাদের সাথে কথা বলছে। আমাদের ওপারের সীমান্ত এখন নিয়ন্ত্রণ করছে আরাকান আর্মি। এই সীমান্ত আমাদের ম্যানেজ করতে হবে। শান্তিপূর্ণ রাখতে হবে। এ জন্য ওপারে যেই থাক তারে সাথে আমরা যোগাযোগ রাখবো। ওপারে তাতমাদো (মিয়ানমারের সেনাবাহিনী) যদি পারে আসুক, তাহলে আমরা তাদের সাথেও যোগাযোগ করবো।

তিনি বলেন, মিয়ানমারের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। ভূমিকম্পে আমরা সেখানে সাহায্য পাঠিয়েছি।

ভারতের সাথে সীমান্ত নিরাপত্তা বাড়ানো হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সীমান্ত রক্ষার জন্য যা করণীয় আমরা তাই করবো। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি আছে, তবে ভারতের সাথে আমাদের কোনো উত্তেজনা নেই। আমরা বাড়তি কোনো কিছু করবো না। তার কোনো কারণও দেখছি না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট