1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

দিল্লিতে চারতলা ভবন ধসে নিহত ৪, আটকা অনেকে

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের দিল্লিতে একটি চারতলা ভবন ধসে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এনডিটিভির।

শনিবার (১৯ এপ্রিল) ভোরে দিল্লির মুস্তাফাবাদে এ ঘটনা ঘটে।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সন্দীপ লাম্বা জানান, ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ), দিল্লি ফায়ার সার্ভিসেস এবং দিল্লি পুলিশের উদ্ধারকারী দল অভিযান শুরু করে।

সংবাদ সংস্থা এএনআইকে সন্দ্বীপ লাম্বা বলেন, ‘১৪ জনকে উদ্ধার করা হয়েছে এবং চারজন মারা গেছেন। এখনও প্রায় ৮-১০ জন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’ধসের কারণ সম্পর্কে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা লাম্বা বলেন, তারা এটি তদন্ত করবেন। আহতদের জিটিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার রাতে দিল্লির কিছু অংশে প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস বয়ে যায় এবং বজ্রপাত হয়। এর কয়েক ঘণ্টা পরেই ভবন ধসের এ ঘটনা জানা গেল।

গত সপ্তাহে মধু বিহারের কাছে তীব্র ধুলাঝড়ের সময় একটি নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে, যার ফলে একজন নিহত এবং আরও দুজন আহত হন। শনিবার আরেকটি পৃথক ঘটনায় উত্তর প্রদেশের মীরাটে ঝড়ের সময় একটি বাড়ি ধসে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট