1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

উৎসবের রঙে রঙিন চারুকলা

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নেওয়ার সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন—বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। আজ সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষাকেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনের রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে গিয়ে শেষ হবে।

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ শ্লোগানকে ধারণ করে শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন হাজারো মানুষ। এবারের শোভাযাত্রায় ২৮টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়েছেন। শোভাযাত্রায় রয়েছে সাতটি বড় মোটিফ, সাতটি মাঝারি মোটিফ ও সাতটি ছোট মোটিফ।

শুভ নববর্ষকে ঘিরে চারুকলা প্রাঙ্গণে উৎসবের আমেজ ছিল সকাল থেকেই। ভোর থেকে শিল্পী, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকরা শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। বর্ণিল সাজে সেজেছে চারপাশ—প্রতিটি শিল্পকর্ম যেন বহন করছে বাঙালিয়ানা আর প্রতিবাদী চেতনার বার্তা।

শোভাযাত্রায় অংশ নিতে বিশ্ববিদ্যালয় চত্বরে ভিড় করছেন নানা বয়সী মানুষ। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধুবান্ধব নিয়ে। প্রিয়জনদের সঙ্গে ছবি তোলা, রঙিন পোশাকে রাস্তায় হাঁটা, আর বাচ্চাদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।

নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অতিরিক্ত পুলিশ মোতায়েন ছাড়াও শোভাযাত্রার রুটজুড়ে রয়েছে নজরদারি। শুধু নীলক্ষেত ও পলাশী মোড় দিয়ে শোভাযাত্রায় অংশ নিতে আসা মানুষদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলা প্রাঙ্গণেই গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

নববর্ষের প্রথম সকালটা এভাবেই আনন্দ, রঙ আর ঐতিহ্যে ভরে উঠেছে প্রাচ্যের অক্সফোর্ডে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট