1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বাগাতিপাড়ায় সাংবাদিক পরিবারকে মারধর, আটক -২

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

নাটোর প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় সাংবাদিকের পরিবারের সদস্যদের মারধর ও বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার জামনগর ইউনিয়নের ভিতরভাগ গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই গ্রামের মৃত কুরবান আলীর ছেলে কাজিম আলী এবং এনামুল মোল্লার ছেলে আলিফ হোসেন উৎস।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার ভিতরভাগ গ্রামে দৈনিক খোলাকাগজের সাংবাদিক নিশাতুর রহমানের বাড়ি সংস্কারের কাজ চলছিল। এসময় শনিবার দুপুরে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে নিশাতুরের প্রতিবেশী আল আমিন স্থানীয় কয়েকজনকে নিয়ে তার বাড়িতে ঢুকে তার মা সামিদা বেগম ও বাবা মিজানুর রহমানসহ পরিবারের সদস্যদের এলোপাথারি মারধর করে বাড়ির আসবাবপত্রসহ ক্যামেরা ভাঙচুর করে।

খবর পেয়ে লালপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। পরে তাদের বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করেন সেনা সদস্যরা। এ ঘটনায় আল আমিনসহ কয়েকজনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছেন সাংবাদিক নিশাতুর রহমান।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট