1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

আবার এক হচ্ছেন বিজয়-তামান্না?

  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বলিউডের বহুল চর্চিত প্রেমের সম্পর্ক ছিল তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার। সম্পর্কের শুরু থেকেই কোনো লুকোছাপা করেননি তারা। অনেক গণমাধ্যমে এসেছিল, চলতি বছরই বিয়ে করছেন তামান্না ও বিজয়। তবে সম্প্রতি জানা গেছে, এই দুই তারকার সম্পর্ক ভেঙে গেছে। দুই বছর প্রেম করার পর আলাদা হয়ে গেছেন তারা।

যদিও বিজয় বা তামান্না কেউই বিচ্ছেদ নিয়ে টুঁ শব্দ করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নীরবে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন।

অবশেষে প্রকাশ্যে সেই ঘটনা। জুটি মুখ না খুললেও মুখ খুলেছেন ভারতের জাতীয় স্তরের এক জ্যোতিষী। তিনি নাকি অতি সম্প্রতি সংবাদমাধ্যমে নিজের বক্তব্য রেখেছেন। তার দাবি, ‘অর্থই অনর্থের মূল! এখনো বিজয়-তামান্না পরস্পরকে ভালবাসেন, কাছাকাছি থাকতে চান। বাদ সেধেছে অর্থকরী সংক্রান্ত বিষয়। উভয়ের মধ্যে একজনের উপার্জন বাড়ছে। অন্যজন পিছিয়ে পড়ছেন ক্রমশ। যা তাদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।’ সেই সঙ্গে যুক্ত তামান্নার দুর্ভাগ্যও। সময়টা ভাল যাচ্ছে না অভিনেত্রীর।

বিজয়-তামান্না যে এখনো পরস্পরের সান্নিধ্য পেতে চান তার প্রমাণ এ বছরের দোল উৎসব। তারা আলাদাভাবে রঙের উৎসবে নিজেদের রাঙিয়েছেন। একই বাড়িতে একই পরিবারের সদস্যদের সঙ্গে উদ্যাপনে মেতেছেন। রাবীনা টন্ডনের বাড়িতে তার মেয়ে রাশার সঙ্গে চুটিয়ে রং খেলেছেন তারা। কিন্তু আলাদা আলাদাভাবে। সম্পর্কে তিক্ততা থাকলে একই বাড়িতে উভয়ে উপস্থিত থাকতেন না। বিচ্ছেদের পরেও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট