1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রায়গঞ্জে অভিযান শেষে ফের চালু ৩টি অবৈধ ইটভাটা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার:

সিরাজগঞ্জে রায়গঞ্জের অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযানের এক সপ্তাহের মধ্যে আবারও চালু  হয়েছে ৩ টি অবৈধ ইটভাটা । সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের তথ্য সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা যায়,প্রথম দফায় রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামে অবস্থিত জেনিন ব্রিকস(১৭/০২/২৫), ২য় দফায় একই উপজেলার পাইকড়া গ্রামে অবস্থিত পিংকি ব্রিকস(১০/০৩/২৫), ৩য় দফায় কয়ড়ার মামা ভাগ্নে(১২/০৩/২৫) ব্রিকসের চিমনী ও আংশিক কিলন ভেঙে দেয়।সম্প্রতি  হাইকোর্টের নির্দেশনায় প্রশাসনের অভিযানে ৩ টি ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ আলফা ব্রিকস বন্ধ ঘোষণা করা হয়। এ সকল ভাটায়  কিলন চিমনি নতুন করে তৈরি করে ইট প্রস্তুত করছে মালিকরা । পরিবেশ বাদীদের দায়ের করা রিটে অবৈধ ইটভাটা ভেঙ্গে ফেলার জন্য জেলাপ্রশাসকে আদেশ দেন মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন ।
সিরাজগঞ্জ প্রশাসন পরিবেশ অধিদপ্তর  উপজেলা প্রশাসনসহ  সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান শুরু হয়। উল্লেখ রায়গঞ্জ উপজেলায় ৫৯ টি ইটভাটার মধ্যে ৩৭ অবৈধ হলেও তৃতীয় দফায় ১৫ টি ইটভাটায় অভিযান পরিচালীত হয়েছে। তিন দফায় অভিযান শেষ করে সিরাজগঞ্জ জেলা প্রশাসনসহ পরিবেশ অধিদপ্তর। সচেতন মহল প্রশ্ন তুলছে কেন অবৈধ ইটভাটা ভাঙ্গার পর আবারও তা চালু হলো।

পিংকি ব্রিকসের মালিক প্রবীর কুমার সাহার কাছে পুনঃরায় চিমনী নির্মাণ করে ভাটা চালুর জন্য কি অনুমতি দিয়েছে,এমন প্রশ্নের জবাবে মুঠোফোনে বলেন, সবাই করছে তাই আমিও আবার চালু করছি। পুনরায় ইটভাটা চালুর বিষয়ে মামা ভাগ্নে ব্রিকসের মালিক গোলাম মোস্তফা বলেন, অনুমতি তো পাওয়া যায় না। চালু না করে উপায় কি।

সিরাজগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক তুহিন আলম মুঠোফোনে বলেন, তিনটি ইটভাটার চিমনি ভাঙ্গার পর চালানো কোন বিধান বা অনুমতি অধিদপ্তর দিতে পারে না। জেলা প্রাশাসককে অবগত করে অবৈধ ইটভাটা গুলো পরির্দশন করে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট