1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বরিশালে নোঙ্গর করা লঞ্চ আগুনে পুড়ে আঙ্গার

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ৫২৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট লঞ্চঘাটে থাকা অবস্থায় (বৃহস্পতিবার) গভীর রাতে এমভি সাইমন-১ লঞ্চটি আগুনে পুড়ে গেছে। পাতারহাট টু বরিশাল যাত্রী নিয়ে দিনে চারবার লঞ্চটি নৌপথে যাতায়াত করে। দূর্ঘটনার সময় লঞ্চ স্টাফ ছাড়া লঞ্চে কোন যাত্রী ছিল না। সরে জমিনে গিয়ে দেখা গেছে, লঞ্চটির ইঞ্জিন রুম সহ পিছনের আংশিক অংশ ভালো আছে। লঞ্চটির বাকি অংশ সব পুড়ে গেছে।

এ বিষয়ে লঞ্চের মাস্টার মো: মামুন মাতব্বর জানান, বৃহস্পতিবার রাতে মসজিদ থেকে নামাজ শেষে রাত সাড়ে ১২টার সময় লঞ্চে এসে ঘুমিয়ে পড়েন। হঠাৎ করে রাত অনুমান ২:৩০ ঘটিকার সময় ব্যাপক শব্দ শুনতে পান। লঞ্চটিতে থাকা স্টাফরা তখন লঞ্চটিতে আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা জড়ো হয়।

সংবাদ পাওয়া মাত্র মেহেন্দিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। লঞ্চের মাস্টার মামুন জানান, মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও নৌ পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

অপরদিকে শুক্রবার সকাল সাড়ে ১১ টায় পাতারহাট লঞ্চঘাটে দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এমডি সায়মন-১ লঞ্চটি পরিদর্শন আসেন নৌ পরিবহন অধিদপ্তর বিআইডব্লিউটি এর কর্মকর্তা টি.আই শেখ মো: সেলিম রেজা।

পরিদর্শনকালে তিনি জানান, ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে লঞ্চে আগুনের সূত্রপাত মশার কয়েল থেকে হতে পারে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, পোর্ট অফিসার মোঃ শহীদুল ইসলাম ও ট্রাফিক ইন্সপেক্টর অনিমেষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট