1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

কালিয়াকৈরের চন্দ্রায় বাড়ছে ঈদের ঘরমুখো যাত্রীদের চাপ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা ত্রিমোড় এলাকায় বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকেই ঈদের ঘরমুখো মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে হাজারো মানুষ ঢাকা ছাড়ছেন গন্তব্যের উদ্দেশ। যাত্রীদের নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছানোর জন্য চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজট নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা রক্ষায় গাজীপুর হাইওয়ে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এদিকে মহাসড়কে কয়েকটি পয়েন্টে যাত্রীদের নিরাপত্তা জোরদারে চেক পোস্ট বসিয়েছে হাইওয়ে পুলিশ। তবে এখন যাত্রীদের তুলনায় বাসের সংখ্যা বেশি দেখা যাচ্ছে। গাজীপুর শিল্প অঞ্চল হওয়ার আগামীকাল শুক্রবার মধ্যেই কারখানা গুলো ছুটি ঘোষণা করলেই যাত্রীদের চাপ দিগুন বাড়বে বলে জানিয়েছেন মহাসড়কে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, যানজট এড়াতে ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল জোরদার করা হয়েছে। হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন গতকাল বুধবার দুপুর বারোটায় চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন করেন। এ সময় হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। যাত্রীদের সুষ্ঠুভাবে যাতায়াত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন মো. দেলোয়ার হোসেন।

যাত্রীদের সহায়তায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েকটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে জরুরি পরিস্থিতিতে হেল্পলাইন নম্বর চালু রাখা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট