1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতের আমির ড. শফিকুর রহমান ভোটের বাক্সে হাত দিলে কলিজা ছিড়ে ফেলা হবে”- মাদারীপুরে হাত পাখা প্রতীকের নির্বাচনী জনসভায় বললেন বক্তা হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে

আজ থেকে ঈদের ট্রেনযাত্রা শুরু

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হচ্ছে আজ সোমবার (২৪ মার্চ) থেকে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে বিশেষ ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে।

সোমবার ভোর ৬টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ধূমকেতু এক্সপ্রেস। এ ট্রেনের মাধ্যমে ঈদুল ফিতরের ট্রেনযাত্রা শুরু হবে। এছাড়া সারাদেশের বিভিন্ন জায়গায় চলাচল করা ট্রেনগুলোও বিশেষ ব্যবস্থায় চলবে।

সাধারণ যাত্রীদের ঈদ যাত্রা নির্বঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

আজ যারা যাত্রা করবেন, তাদের অগ্রীম আসনের টিকিট গত ১৪ মার্চ বিক্রি করেছ রেলওয়ে। যথাক্রমে এই টিকিট বিক্রি চলেছে গত ২০ মার্চ পর্যন্ত।

কর্মপরিকল্পনায় বলা হয়েছে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, খুলনাসহ সকল বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র‍্যাবের সহযোগিতায় সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা করা হবে।

নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেনে, স্টেশনে বা রেললাইনে নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধে আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মচারীদের কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ছাড়া র‍্যাব, বিজিবি, স্থানীয় পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় সহযোগিতায় নাশকতাকারীদের কঠোরভাবে দমন করা হবে।

টিকিটধারী যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ঈদের আগে ২৬ মার্চ থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। জয়দেবপুরের পাশাপাশি বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। এছাড়া ঈদ উপলক্ষে ঈদের ১০ দিন আগে এবং ঈদের পরের ১০ দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট