1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

নাইক্ষ্যংছড়ি মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে বাংলাদেশিসহ আহত দুই

  • প্রকাশিত: রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

হামিদুল হক মার্সাল,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে জাহাঙ্গীর আলম (১৯) নামে এক বাংলাদেশিসহ দুজন আহত হয়েছে। গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত নয়টার দিকে তুমব্রুর ভাজাবনিয়া চিতারকুম নামক স্থানে জিরো লাইনের পাশে এ ঘটনা ঘটে। আহত বাংলাদেশির কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত জাহাঙ্গীর আলম (১৯) তুমব্রু উলুবুনিয়া পাড়ার নুরুল কবিরের ছেলে। ও অপরজন ভাজাবনিয়া এলাকার আব্দুল হাকিমের ছেলে হোসাইন (২৭)। তবে সে রোহিঙ্গা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, জাহাঙ্গীর ও নুর হোসেন সীমান্তের ওপারে পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। গতকাল রাতে কাঁটাতার অতিক্রম করে পণ্য দেওয়া-নেওয়ার সময় সীমান্তের ওপার থেকে তাদেরকে লক্ষ্য করে আরকান আর্মির সদস্যরা গুলি করে। এতে বাম পায়ের দুইস্থানে গুলিবিদ্ধ হন জাহাঙ্গীর। সামান্য আহত হন নুর হোসেনও। তবে আরাকান আর্মির সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করেছেন বলে ধারণা করছেন স্থানীয়রা। বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম (ক্রাইম এন্ড অপস্) বলেন, আরকান আর্মির গুলিতে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা আহত হয়েছেন। বাংলাদেশি আহত জাহাঙ্গীরকে প্রথমে উখিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন এলাকায় চিকিৎসা নিচ্ছেন। তবে কোন কারণে তাদেরকে গুলি করা হয়েছে তা স্পষ্ট জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট