1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে সেনাদের আরও গভীরে প্রবেশের নির্দেশ নেতানিয়াহুর

  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ফের স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। সেনাবাহিনীকে ভূখণ্ডটির আরও গভীরে অগ্রসর হওয়ার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু সরকার। সেই সঙ্গে হামাসের হাতে বন্দি থাকা অবশিষ্ট জিম্মিরা মুক্তি না পাওয়ার আগ পর্যন্ত উপত্যকাটির আরও জমি দখলেরও প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছে তেল আবিব।

শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

ইসরাইলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা গাজা শহরের পশ্চিমে তিনটি পাড়ায় অভিযান চালানোর পরিকল্পনা করছে এবং ফিলিস্তিনিদের আগে থেকেই এলাকা ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে।

ইসরাইলি সেনাবাহিনী উত্তর গাজা থেকে ছোড়া দুটি রকেট প্রতিহত করার কথা বলার কিছুক্ষণ পরেই এই সতর্কতা জারি করা হয়।  উত্তর গাজা থেকে এই রকেট ছোড়ার ফলে ইসরাইলের উপকূলীয় শহর আশকেলনে সাইরেন বাজতে শুরু করে।

গাজার উত্তর ও দক্ষিণকে বিভক্তকারী একটি করিডোরের কিছু অংশ পুনরুদ্ধার করার পর ইসরাইলি সেনারা বৃহস্পতিবার উত্তরের শহর বেইত লাহিয়া এবং দক্ষিণ সীমান্তবর্তী শহর রাফাহর দিকে অগ্রসর হয়। সেনাবাহিনী জানিয়েছে, তারা গাজা শহরসহ উত্তর গাজায় পুনরায় অবরোধ শুরু করেছে।

শুক্রবার ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরাইল গাজায় ‘ক্রমবর্ধমান তীব্রতার সঙ্গে অভিযান চালাবে যতক্ষণ না হামাস জিম্মিদের মুক্তি দেয়। ’তিনি আরও বলেন, ‘আমি সেনাবাহিনীকে গাজার আরও অঞ্চল দখল করার নির্দেশ দিয়েছি … হামাস যত বেশি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, তত বেশি অঞ্চল তারা হারাবে, আর সেগুলো ইসরাইলের সঙ্গে যুক্ত হবে। ’

এছাড়া তিনি গাজার চারপাশে বাফার জোন সম্প্রসারণের হুমকিও দেন ওই অঞ্চলে স্থায়ীভাবে ইসরাইলি দখল বাস্তবায়ন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট