1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজীপুর সদরে ঈদের ছুটি বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুর সদরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ইউটাহ নিটিং এন্ড ডায়িং কারখানার শ্রমিকরা ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
আজ সকালে শতাধিক শ্রমিক কারখানায় কাজ বন্ধ রেখে কারখানার নিচে বিক্ষোভ শুরু করেন এবং কারখানার বাহিরে হোতাপাড়া হইতে মনিপুর বাজারের রাস্তা বন্ধ করে রাখে এতে দীর্ঘ জ্যামে পড়ে সাধারণ মানুষ। পরে মহাসড়কে এসে অবস্থান নেন।এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ১ কিলোমিটার সড়কে শতশত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে প্রায় দেড় ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কারখানার শ্রমিকরা জানান, এবার ঈদুল ফিতরের ছুটি ১০ দিন ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকার ইউটা কারখানার শ্রমিকরা তা মেনে নেয়নি। ঈদে ১০ দিনের ছুটির পরিবর্তে ১২ দিন ছুটির দাবি জানান শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নেয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকরা হোতাপাড়া এলাকায় এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ “অসুস্থ রোগীসহ অনেক শিক্ষার্থীরা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, সারাদেশেই ঈদের ছুটি ১০ দিন করা হয়েছে। কিন্তু ইউটা কারখানার শ্রমিকরা তা না মেনে ১২ দিন ছুটির দাবি করেন। একপর্যায়ে তারা মহাসড়কটি অবরোধ করে রাখেন পরে আমরা বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দেই।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট