1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

গাজীপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলায় সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামী। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তা সংলগ্ন একটি রেস্টুরেন্ট এন্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাজীপুর জেলা জামায়াতের আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর কবির এবং শ্রীপুর পৌর সেক্রেটারি মোঃ আবুল হোসাইন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মতিন। তিনি সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে দেশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান।
প্রধান অতিথি ড. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। দেশের স্বার্থে তারা সত্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দেশের সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে।
ইফতারের আগে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিকদের নিরাপত্তা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট