1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

খুলনার পিকচার প্যালেস মোড়ে অগ্নিকাণ্ডে অর্ধ শত দোকান পুড়ে ছাই

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

দেলোয়ার হুসাইন,খুলনা প্রতিনিধি:

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ের অস্থায়ী ঈদ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের যৌথ প্রচেষ্টা সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর মধ্যেই আগুনে অস্থায়ী ওই মার্কেটের সব দোকান পুড়ে গেছে।

ব্যবসায়ীরা জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস হলের জমিতে ‘পিকচার প্যালেস সুপার মার্কেট’ নাম দিয়ে একবছর ধরে দোকান বসিয়ে ব্যবসা করছিলেন তারা। অসম্পূর্ণ অপরিকল্পিতভাবে স্থাপিত মার্কেটে সব ধরনের ঝুঁকি ছিল। ভোর রাতে আগুনের সূত্রপাত ঘটলে ব্যবসায়ী দ্রুত বের হয়ে আসেন। দেখতে দেখতে আগুন প্রতিটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে বেশিরভাগ মালামাল পুড়ে গেছে।
স্থানীয় লোকজন জানান, ভেঙে ফেলা পিকচার প্যালেস সিনেমা হলের স্থানে কিছুদিন আগে ছোট ছোট সাইজের ৪৪ টি অস্থায়ী দোকান গড়ে ওঠে। এর মধ্যে রয়েছে কাপড়, কসমেটিক ও ক্রোকারিজের দোকান। এই দোকানগুলোতে ভোর সোয়া ৫ টার দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ৯টি ইউনিট ভোর সাড়ে ৫টা থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

খুলনা সদর থানার ওসি সানোয়ার হোসেন মাসুম সাংবাদিকদের জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আগুনে বেশ কিছু দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মতিয়ার রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনে আনুমানিক ৫০টি দোকান পুড়েছে। ঈদকে সামনে রেখে দোকানিরা মালামাল তুলেছিলেন, তবে আগুনে পুড়ে সর্বস্ব হারিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। দোকানদারদের সঙ্গে কথা বলে ও তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বলা যাবে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে তদন্ত করে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট