1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

রুপপুর প্রকল্প এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে
জাহাঙ্গীর হোসেন,পাবনা প্রতিনিধি:
পাবনার  ঈশ্বরদী উপজেলার রুপপুর প্রকল্প এলাকা থেকে ২৫ থেকে ২৬ বছরের অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১৭ মার্চ) দুপুর ২ টার দিকে পাকশি রেলওয়ে স্টেশনের শেষ মাথায় প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার দিকে রুপপুর প্রকল্প এলাকার কয়েকজন স্থানীয় লোকজন নিজেদের কাজের উদ্দেশ্যে বের হলে প্রকল্পের ভরাটকৃত মাটির স্তুপের উপর লম্বা কালো চুলের মত কিছু একটা দেখেন। পরে সামনে এগিয়ে গেলে কালো সালোয়ার কামিজ পরিধান ও গলায় ওড়না পেঁচানো একটি নারীর অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখেন। আস্তে আস্তে আরো মানুষ জড়ো হলে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যান।
মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৬ বছরের মত হবে। গলায় ওড়না পেঁচানো দেখে মনে হচ্ছে শ্বাসরোধে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত ও পরিচয় শনাক্তের পর আসলে কি হয়েছে তার প্রকৃত রহস্যটা জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহিদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছি। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইকে অবগত করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে তার পরিচয় শনাক্তের জন্য। আর ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন জেনে আইনি পদক্ষেপ গ্রহন করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট