1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পুতিনের সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসবেন ট্রাম্প

  • প্রকাশিত: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আগামী মঙ্গলবার (১৮ মার্চ) বৈঠকে বসার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি আলোচনার কথা জানিয়েছেন তিনি। আলোচনায় ‘ভূখণ্ড ও বিদ্যুৎকেন্দ্র’ সম্পর্কিত বিষয়গুলোও গুরুত্ব পাবে। খবর বিবিসির।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা ইতোমধ্যে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি, নির্দিষ্ট কিছু সম্পদ ভাগ করে নেওয়ার বিষয়ও আলোচনায় আসছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি যুদ্ধ শুরুর আগের চেয়ে অনেক আলাদা পরিস্থিতি। এখন আমরা ভূখণ্ড ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে কথা বলব, যা একটি গুরুত্বপূর্ণ ইস্যু।’

ট্রাম্প আরও বলেন, ‘আমার মনে হয়, ইউক্রেন ও রাশিয়ার পক্ষ থেকে অনেক কিছু আগেই আলোচনা করা হয়েছে।’

যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘সম্ভব কি না, তা এখনই বলা কঠিন। তবে আমি মনে করি, ভালো একটা সম্ভাবনা রয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে যুদ্ধবিরতির পক্ষে থাকলেও রাশিয়া এখন পর্যন্ত কোনো স্পষ্ট অবস্থান নেয়নি। বরং, মস্কো যুদ্ধবিরতির আগে বেশ কিছু শর্ত দেওয়ার ওপর জোর দিচ্ছে।

এদিকে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, রাজধানী কিয়েভে রাশিয়ার নতুন হামলা হয়েছে, অন্যদিকে ইউক্রেনের হামলায় দক্ষিণ রাশিয়ার কিছু এলাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া ১৭৪টি ড্রোন দিয়ে রাতভর হামলা চালিয়েছে। এর মধ্যে ইউক্রেন ৯০টি ড্রোন ভূপাতিত করেছে এবং ৭০টি ড্রোন লক্ষ্যচ্যুত করা হয়েছে।

হামলায় ওডেসা, খারকিভ, ডনিপ্রো, কিরোভোহার্ড, সুমি, চেরনিহিভ ও কিয়েভ অঞ্চলে ক্ষয়ক্ষতি হয়েছে বলে টেলিগ্রামে প্রকাশিত এক পোস্টে জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট