1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

বীরগঞ্জে যুবকল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মোয়াজ্জেম সরকার, দিনাজপুর প্রতিনিধিঃ

৭ মার্চ ২০২৫ (শুক্রবার), দিনাজপুর জেলার বীরগঞ্জের ৩ নম্বর শতগ্রাম ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন যুবকল্যাণ পরিষদের আয়োজনে ইফতার মাহফিল ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হামিদুর রহমান, গণ অধিকার পরিষদের উপজেলা সভাপতি মোঃ আবু হানিফ, বীরগঞ্জ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, সাংবাদিক রহিদুল ইসলাম, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হোসেন, জামতলী জনকল্যাণ সমিতির সভাপতি মোঃ সুলতান আহমদ, ধুলাউড়ী কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ আবু হানিফ, ঝাড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম, পুলহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আঃ মতিন, ঢাকা টেইলার্স এর স্বত্বাধিকারী মোঃ আবু বক্কর সিদ্দিক, ঝাড়বাড়ী যুব সমাজের সভাপতি কে এম সালাউদ্দীন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে আমাদের সমাজে অনেক তরুণ-তরুণী নৈতিক অবক্ষয়, ধর্মীয় অনুশাসন বিমুখতা এবং বিভিন্ন প্রকার নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। এই সময়েই অত্র অঞ্চলের যুবকরা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সংগঠিত হয়ে নিজেদের এবং সমাজ পরিবর্তনের যে পদক্ষেপ গ্রহণ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, এই যুবকদের পাশে দাঁড়িয়ে তাদেরকে উৎসাহিত করা, সহযোগিতা করা, সঠিক পরামর্শ ও উপদেশ প্রদান করা আমাদের দায়িত্ব। এমন কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এভাবেই সমাজ থেকে পরিবার, এবং একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবকল্যাণ পরিষদের সদস্য, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট