1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিল অস্ট্রেলিয়া

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটি সবার আগে ২০২৫ সালের রমজান শুরুর ঘোষণা দিল। অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে। রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রজমানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার চেষ্টা শুরু হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট