1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
হোমনার কৃতি সন্তান ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী দেলোয়ার মমিন ৫০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান বরগুনার আমতলীতে সদর ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী সভা অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাময়িক বরখাস্ত চুয়াডাঙ্গায় নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ আমরা একাত্তরকে ভুলবো না, চব্বিশকেও না: মহাসচিব মির্জা ফখরুল বিমানের এমডির বাসায় নির্যাতিত শিশু,ক্ষুধার যন্ত্রণায় টিস্যু খেতাম শোবিজকে বিদায় জানালেন নওবা তাহিয়া, দ্বীনের পথে হাঁটার সিদ্ধান্ত পিছু হটেছে মার্কিন রণতরী, চলে গেল ১,৪০০ কিলোমিটার দূরে শতকরা ৩০ ভাগ ভোটার মার্কা নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা। সেনানিবাসে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী?

অপারেশন ডেভিল হান্টে সাড়ে ১০ হাজারের বেশি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারাদেশে গত ২৪ ঘন্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে শুরু করে বুধবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১৯ দিনে মোট ১০ হাজার ৫৭০ জনকে গ্রেফতার করা হলো ডেভিল হান্ট অপারেশনে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেফতার করা হয়েছে ১০১২ জনকে। ২৪ ঘণ্টায় মোট গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৬৯০ জনকে।

এছাড়া ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৪.৫ এমএম পিস্তল একটি, এলজি একটি, শুটারগান একটি, দেশীয় তৈরি একনলা বন্দুক একটি, ম্যাগাজিন একটি, কার্তুজ ৭টি, রাইফেলের গুলি একটি, স্টিলের দেশীয় তৈরি কুড়াল একটি, ধারালো চাপাতি একটি, রামদা একটি, লোহার শাবল একটি, ক্ষুর একটি, সুইচ গিয়ার চাকু দুটি এবং লোহার রড দুটি উদ্ধার হয় বলে জানান এআইজি ইনামুল হক সাগর।

অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান, যা ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট