1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

সাবেক ২ এমপি ও ৩ উপজেলা চেয়ারম্যান সহ ২১৪ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
বিস্ফোরক ও প্যানাল কোট আইনে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সাবেক সংসদ সদস্য এবং ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন সহ ৬৪ জন এজাহার নামীয় ও ১৫০ জন অজ্ঞাত নামাসহ ২১৪ জনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন । এর আগে শনিবার (২২ ফেব্রুয়ারি) শামসুজ্জোহা বাদী হয়ে বালিয়াডাঙ্গী থানায় এ মামলা দায়ের করেন।
মামলার বাদী বীর মুক্তিযোদ্ধার শামসুজ্জোহা বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আমতলা এলাকার মৃত এজাব উদ্দীনের ছেলে। মামলায় এজাহারনামীয় ৬৪ জন এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাকি আসামিরা হলেন সাবেক এমপি দবিরুল ইসলামের ২ ভাই বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, মোহাম্মদ আলীর বড় ছেলে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকরাম আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক লীগের সভাপতি মজিবর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাবেক এমপি সুজনের ব্যক্তিগত সহকারী সাদেকুল ইসলাম প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৫ জানুয়ারি স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলাম ও তার বড় ছেলে সাবেক সদস্য মাজহারুল ইসলাম সুজন এর নির্দেশে ১০০-১৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ককটেল ও পটকা নিয়ে বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার তফসিলভুক্ত জমি দখল নেয় এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয় তারা। এ সময় সাবেক এমপি সুজনের সন্ত্রাসী বাহিনীরা মিল-চাতাল ও গাছপালা ধ্বংস করে প্রায় ১৫ লাখ ৪৮ হাজার টাকার ক্ষতি করে। পরে মামলা না করতে এই বীর মুক্তিযোদ্ধাকে নানা ধরনের হুমকি দিয়ে আসছিলেন দবিরুলের পরিবার ও তার লোকজন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পালিয়ে ভারতে আশ্রয় নিলে নেতা ও এমপিদের দ্বারা নির্যাতিতরা মুখ খুলতে শুরু করেন। তারই ধারাবাহিকতায় এই মুক্তিযোদ্ধা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার বলেন, শামসুজ্জোহা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পরে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত করছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, মামলার প্রধান আসামি সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন বিভিন্ন মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন। বাকি আসামিদের ধরার জন্য প্রশাসন তৎপর রয়েছেন । আসামিদের খোঁজখবর পেলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট