1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু শালিখা থানার বার্ষিক পরিদর্শন ও হাজরাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে আকস্মিক পরিদর্শন কবে এসএসসির ফল, জানালেন শিক্ষামন্ত্রী আরো কমলো জ্বালানি তেলের দাম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনকে অর্থদন্ড ও কারাদণ্ড পীরগাছায় ২৫ বছরের চলাচলের পথ বন্ধের অভিযোগ, সংঘর্ষে নারীসহ আহত-৪ ঘোড়াঘাটে ডাকাতি প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদ দখল, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রতীকী শাস্তির আবরণে দায়মুক্তি,জাহাঙ্গীরনগরে বিচারের প্রহসন নতুন দায়িত্ব পেলেন সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্কুলছাত্রের ওপর হামলার অভিযোগ,এলাকায় উত্তেজনা ব্যর্থ রোনালদোর পর্তুগাল, ইতিহাস গড়ল ডি আর কঙ্গো

স্ত্রীকে ধর্ষণের ভয়ংকর প্রতিশোধ, যুবককে ডেকে নিয়ে হত্যা

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় রাজীব তালুকদার (৩৮) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে অসংখ্য ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।কালে উপজেলার বড়খাপন ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় লাশ উদ্ধারের পর দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। আটক করা হয় অভিযুক্ত দীপ ভৌমিক (২৭) নামে এক যুবককে।

পুলিশ জানিয়েছে, স্ত্রীকে ধর্ষণ করার প্রতিশোধ নিতেই রাজীবকে হত্যা করে দীপ ভৌমিক। আটকের পর জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছে দীপ। পরে তার দেওয়া তথ্যে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

নিহত রাজীব উপজেলার ইউপি বড়খাপন ইউনিয়নের বাউসারী গ্রামের রামকৃষ্ণ তালুকদারের ছেলে। তার পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার রাতে একটি ফোন কলে বাড়ি থেকে বের হয়ে যায় রাজীব। পরে শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রামের একটি মাটির রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত লাশ দেখতে পান এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজীব এলাকায় চুরি করে বেড়াত। তার বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। এ ছাড়া এলাকার মেয়েদের উত্ত্যক্ত করত। দীপ ভৌমিকের স্ত্রীকে ধর্ষণ করে রাজীব। বিষয়টি জানতে পেরে প্রতিশোধ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজীবকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে লাশ গ্রামের নির্জন এলাকায় ফেলে রাখে। সকালে এলাকার লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বলেন, লাশ উদ্ধারের পরপরই সন্দেহজনকভাবে দীপ ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে হত্যার বিষয়টি স্বীকার করে দীপ জানায়, তার স্ত্রীকে ধর্ষণ করেছিল রাজীব। বিষয়টি জানার পর রাজীবের ওপর প্রতিশোধ নিতে পরিকল্পনা করে দীপ। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে মোবাইলফোনে কল করে রাজীবকে নির্জন স্থানে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা করে।

ওসি আরও বলেন, দীপের দেখানো জায়গা থেকে হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে নিহত যুবকের পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট